ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ২ জনকে কারাদণ্ড।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে হবিগঞ্জের চুনারুঘাটে ২ ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন টিম একযোগে অভিযান পরিচালনা করে উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায়।
অভিযানকালে তারা দেখতে পান কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় পুলিশ উলুকান্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) এবং একই গ্রামের
হাজী আছাব আলীর ছেলে
সুমন মিয়া (৩২) -কে আটক করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়।
পরে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ভ্রাম্যমান আদালত বসিকে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(গ) ধারা লঙ্গনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে
১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় পেয়ে জব্দ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
১৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481