ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে সুকেরা বেগম (৭৫) নামের একজন মানসিক ভারসাম্য হীন মহিলার লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকালে চুনারুঘাট পৌর শহরের নতুনবাজারে একটি ডোবার কাছ থেকে মৃত দেহ দেখতে পেয়ে এলাকার লোজজন পুলিশকে খবর দিলে এসআই মৃদুল এর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সকালে কোন এক সময় তিনি এই ডোবার কাছে মরতে পারেন বলে পরিবার ও পুলিশের ধারনা।
সুকেরা বেগমের বাড়ি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের সিরাজ আলীর স্ত্রী।
পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহটি পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। রাতেই তার দাপন কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম খাঁন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বেশ কয়েক বছর যাবত জীবন যাপন করছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৩৫ বার পড়া হয়েছে