ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যাচ–২০২৩ এর ৩য় বর্ষ পূর্তি উদযাপন ও আনন্দ ভ্রমণ

নার্গিস আক্তার নিলাঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্যাচ–২০২৩ এর উদ্যোগে ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে এক আনন্দভ্রমণ ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট উপজেলা শিক্ষক ব্যাচের আয়োজনে অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। দিনব্যাপী এ আয়োজনে কেক কাটা, খেলাধুলা, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সঙ্গীতানুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।
সকালে চুনারুঘাট থেকে যাত্রা শুরু হয়। এতে ব্যাচের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ব্যাচের সূচনালগ্ন থেকেই প্রতিবছর বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, এ ব্যাচের সবাই ২০২৩ সালের জানুয়ারিতে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
২৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481