তারেক রহমানের আগমন উপলক্ষে মাঠ পরিদর্শনে জি কে গউছ
আগামী ২২ জানুয়ারি, বৃহস্পতিবার, বিকাল ৩টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্স মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ।
মাঠ পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। পাশাপাশি কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
ট্যাগস :














