ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে আগুন দিয়ে পুড়ে দেয়া হলো আশ্রয়নের ঘর ও দোকান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও আশ্রয়ন সভাপতি সজিব মিয়ার বসতভিটা ও দোকানঘরটি জ্বালিয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের তান্ডবলীলায় সজিবের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান ও চুনারুঘাট থানাকে জানানো হয়েছে।

আশ্রয়ন সভাপতি সজিব বলেন, কমিটির সীদ্ধান্ত অনুযায়ী রাত ১০ টার পর বহিরাগতদের আশ্রয়নে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
শুক্রবার রাত ২ টার সময় বনগাঁও কোর্টবাড়ি গ্রামের মৃত ইউনুস মিয়ার পুত্র ফজলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আশ্রয়নে প্রবেশ করতে চাইলে তারা বাঁধা দেন। এ নিয়ে ফজলু আশ্রয়নবাসিকে মজা দেখাবে বলে হমকী দেয়। এর ১ ঘন্টা পরেই জ্বালিয়ে দেয়া হয় দোকানঘর। একটি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে যা ইচ্ছা তা করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে