শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৮ টি সাজা ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার
শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩৬), পিতাঃ মোঃ আলী হোসেন, সাং পুরানগাওঁ, জানাউরা, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে ইং ১২/০১/২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীর বিরোদ্ধে ৭ টি সিআর সাজা ওয়ারেন্ট এবং ১ টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন নিজের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে ছিল। আসামী নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন পেশা ও চেহারার রুপ পরিবর্তন করে। অবশেষে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আসামীকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :














