বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।
তিনি মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়া মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুমড়ে মুছরে যাওয়া অটোকেটে নিহত চালকের লাশ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় অটো চালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :














