ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি, আটক-১

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।

এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।

বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়াসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গও টানেন তিনি। সেই সময় তাকে পুলিশ সদস্যদের হুমকি দিতেও দেখা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার তৈরি হয়।

এই ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
১০৪ বার পড়া হয়েছে