নবীগঞ্জ প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা।
নবীগঞ্জে অবৈধ মাটি কাটা ও কৃষি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ফার্মবাজার এলাকার উর্বর ধানী জমিতে অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি ট্রাক্টর জব্দ করে পৌরসভায় হস্তান্তর করা হয়।
ট্যাগস :




















