ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের দিয়াগাও গ্রামের বাসিন্দা ও কলেজ ছাত্রলীগ নেতা মো.পারভেজ আহমেদকে গতকাল (রবিবার) গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ​স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.পারভেজ আহমেদকে (২৪) আনুমানিক রাত ১:৪৫ মিনিটের দিকে দিয়াগাও গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐ গ্রামের ডাঃ মো.মিজানুর রহমানের ছেলে। ​সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়,পুলিশ গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পারভেজকে গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ও স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​এই বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন পারভেজকে রাত ১:৪৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ বার পড়া হয়েছে