সাতছড়িতে বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ নভেম্বর) শনিবার সকাল ১১টায় সাতছড়িসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদ হোসেন, জীববৈচিত্র্য কমিটির সভাপতি ইউনুছ আলী তালুকদার, সহ-সভাপতি শফিক মোল্লা, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন এবং তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান।
সভায় বক্তারা বন্যপ্রাণী শিকার, বনভূমি ধ্বংস ও অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ট্যাগস :











