চুনারুঘাটের গাজীপুরে জামায়াতের উদ্যোগে প্রবাসিদের সংবর্ধনা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী প্রবাসী মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া ও আলতাফ হুসাইন সবুজকে সংবর্ধনা প্রদান করেছে।
গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের জারুলিয়া বাজারে জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: নুরুল ইসলাম সাজল।
ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা শিবির নেতা মো: সিরাজুল ইসলাম কাজল, ফজলুর রহমান কাইয়ুম মাস্টার, আব্দুর রহিম কাজলসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ট্যাগস :




















