চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৯ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৯ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন।
শূন্য জনবলের বিপরীতে পদায়ন করায় আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫খ্রি: চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৯ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেন। যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হোসেন আবাসিক মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজারসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীবৃন্দ।
হাসপাতালে চিকিৎসা গ্রহনকারী রোগীগণ আরো উন্নত নার্সিং সেবা পাবেন বলে মনে করেন আরএমও ডাক্তার ফাতেমা হক। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরসহ নিয়োগসংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান হাসপাতাল কতৃপক্ষ।
ট্যাগস :














