চুনারুঘাট ও বাহুবলে বন্যার পানিতে ব্যাপক ক্ষতি
কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় চুনারুঘাট উপজেলা সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নের ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। রানীগাঁও ইউনিয়নের পারকুল,আলাপুর,ইসলামপুর, সহ ৪/৫ টি গ্রামে বন্যার পানিতে নিমজ্জিত রয়েছেন
সাটিয়াজুরী ইউনিয়নে আটালিয়া,শাহপুর,সিরাজনগর,কৃষ্ণপুর,কুনাউড়া,কাজিরখিল, দারাগাঁও,সাটিয়াজুরী, বাসুদেবপুর,লতিবল্লবপুর
সহ ১৫ টি গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে। অনেক ফসলি জমি তলিয়ে রয়েছে ৩/৪ দিন যাবত। বিশেষ করে আমন ধানের বঢপক ক্ষতি হয়েছে। ধানের জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশাহারা।
উপজেলার কাজিরখিল গ্রামের কৃষক সাহেব আলী ও লতিবল্লবপুর গ্রামের আব্দুল হাই জানান তারা ৭/৮ খেয়ার জমি আমন ধান রুপন করেছিলেন। যা সম্পুর্ন তলিয়ে গেছে। এভাবে আরোও ৩/৪ দিন থাকলে ধানের জমি পচে যাবে বলে তারা জানান।তাছাড়া শাকসবজি ও মৎস চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
তাছাড়া বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট,হিমারগাঁও,পাইকপাড়া,চক্রামপুর,শাহপুর,ভাদেশ্বর গ্রামসহ ৭/৮ টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। সরকারি ভাবে তাদের সহযোগিতা করা হবে।













