ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাহুবলে ১৭ মামলার আসামীকে গলা কেটে হত্যা। আটক – ১

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামী ডাকাত জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোযাগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় নিহত জামাল নোয়োগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ছুরত হাল তৈরি করে লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে থাকা তার স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১৫ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকে সহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দুরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে, এসময় তিনি ঘটনার সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে, জামালের বিরুদ্ধে ১৭টি ডাকাতি মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৫৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481