ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে মাদকসহ আটক-২

বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।

সোমবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মো. আবু নাইয়ুম মিয়াসহ ডিবির একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমশেরগঞ্জ বাজার এলাকা থেকে মাদক কারবারি নজরুল ইসলাম (৩২) ও মধু মিয়া (৪৫)-কে আটক করেন। এসময় তল্লাশি চালিয়ে আটককৃত নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস ও মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ডিবি সদস্যরা।

অভিযানের খবর পেয়ে তাদের সহযোগী হবিগঞ্জ জেলার নবাবগঞ্জ উপজেলার পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়) এলাকার আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭) পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক একজনসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৪৭ বার পড়া হয়েছে