ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে সুমাইয়া আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুমাইয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুমাইয়াকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে নরসিংদী পৌঁছার আগেই সুমাইয়ার মৃত্যু হয়। রাতেই মরদেহ বাড়িতে পৌঁছায়।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের সময় হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, নিহত শিশুটির পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল এবং প্রাথমিক তদন্তে প্রতিপক্ষের লোকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, তাদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
১১৭ বার পড়া হয়েছে