ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে লন্ডনে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত।

লন্ডন প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার বেলা ২টায় লন্ডনে ডরচেস্টার হোটেলে তাঁদের বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু জানান, বৈঠক নিয়ে বিএনপি সন্তুষ্ট।
এর আগে আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
যৌথ বিবৃতিতে খলিলুর রহমান বলেন, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।
খলিলুর রহমান আরও বলেন, জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
তারেক রহমানের প্রস্তাবের জবাবে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ার বিষয়ে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জনের প্রয়োজন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
১৬৫ বার পড়া হয়েছে