ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে গ্রেফতার- ৩

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

গত ১০ জুন বিকাল ০৩:১০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই(নিঃ)/অলক বিহারী গুণ সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির গোলগাঁও সাকিনস্থ জনৈক রহমান মিয়ার বসত বাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তা হতে বালু ভর্তি একটি ০৩ টনি ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য ১। শাহবুদ্দিন মিয়া (২৪), পিতা-আক্কাছ মিয়া, ২। আনোয়ার মিয়া (২২), পিতা-মৃত সৈয়দ আলী মিয়া, উভয় সাং-আলীশারকুল, ৩। আকাশ মিয়া (১৯), পিতা-মখলিছ মিয়া, সাং-বাদে আলীশা, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের আটক করেন। তখন ঘটনাস্থল হইতে একটি ০৩ টনি পুরাতন ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ এবং ট্রাক ভর্তি আনুমানিক ১৫০ (একশত পঞ্চাশ) ঘনফুট বালু, যাহার মূল্য অনুমান ৩,৭৫০/-(তিন হাজার সাতশত পঞ্চাশ) টাকা উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীরা অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি হইতে বালু উত্তোলন করিয়া ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করিতেছে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীগনসহ পলাতক অবৈধ বালু ব্যবসায়ী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
১১২ বার পড়া হয়েছে