ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

যশোর প্রতিনিধিঃ

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম আটক হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার পাসর্পোট নম্বর-B00073948
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, আগে থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে বেলা ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে