ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে খালের পানিতে পড়ে দুই ভাই বোনের মৃত্যু।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট খালের পানিতে পড়ে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের বড়ব্দা গ্রামের আরজু মিয়ার দুই সন্তান দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(৭)ও তার আপন ছোট ভাই নবিউর রহমান(৪) বাড়ির পাশে খালের পাড়ে খেলতে ছিল। হঠাৎ তারা দুজনেই এক সাথে নালার (খাল) মধ্যে পড়ে মৃত্যু বরন করে।
এ ঘটনায় পাগল প্রায় নিহত শিশুর পিতা আরজু মিয়া ও তাদের মা ও আত্মীয় স্বজন।
তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।এলাকার লোকজন আরজু মিয়ার বাড়িতে জোড়ো হতে থাকেন।
মিরাশি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিলুফা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, একই সাথে ভাই বোনের মৃত্যুর ঘটনা শুনে দৌড়ে যাই,এখন কিভাবে মেনে নিবে তার বাবা-মা।আল্লাহ ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই।
এ রির্পোট লেখা পর্যন্ত মানবিক কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ দাপনের কাজ চলছে বলে জানান চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১১৬ বার পড়া হয়েছে