ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটের সীমান্ত দিয়ে আবারোও ২২ জনকে পুশইন করেছে বিএসএফ।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে চার দিনের ব্যবধানে আরো ২২ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
এর আগে গত ২৬ মে একই সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ ইন করা হয়।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. জাকারিয়া।
জানা গেছে, শুক্রবার ভোরের দিকে কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ২২ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়। তারা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
হবিগঞ্জ-৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরী করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
১২৫ বার পড়া হয়েছে