ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এ দেশ স্বাধীন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম আজাদ বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ এ দেশের জনগণকে একা করে পাকিস্তানী সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তিনি স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। একটি সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, ‘জেড ফোর্স’ গঠন করেছিলেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এ দেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, আবার যখন দেশ দিশেহারা, দেশের মানুষ দিশেহারা, দেশে গণতন্ত্র ও শৃঙ্খলা নেই, ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশ ও নেতৃত্বের হাল ধরেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের কাজ শুরু করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
১৬৪ বার পড়া হয়েছে