ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের গাড়ি দেখে দৌড়। যুবলীগ নেতার মৃত্যু।

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালাতে গিয়ে যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমন মারা গেছেন। লাখাই উপজেলা হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে লাখাই থানা পুলিশ আসামী গ্রেফতার করতে অভিযানে নামে। তাদের গাড়ি তেঘরিয়া গ্রামে এলে ওই গ্রামের বাসিন্দা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজল উদ্দিন ইমন পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালাতে থাকেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান- যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমনের বিরুদ্ধে কোন মামলা নেই। পুলিশ তাকে ধরতে কোন অভিযানও পরিচালনা করেনি। পুলিশের গাড়ি দেখে তিনি মনের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। আমরা নিয়মিত ডিউটি হিসাবে সেদিকে গিয়েছিলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৬১ বার পড়া হয়েছে