ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা

চট্রগ্রাম অফিসঃ

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তার নাম ইসরাত জাহান। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সংবাদমাধ্যমকে জানান, মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনটির পক্ষে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ওসি জাহিদুল কবির বলেন, আটক ছাত্রলীগ নেত্রীকে গত ৫ আগস্টের মামলায় আজ সোমবার আদালতে হাজির করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে