ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের মাধবপুরে ২ যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার পৃথক দুটি স্থান থেকে দুই তরুনের লাশ উদ্ধার করেছে। দুপুরে ছাতিয়াইন – শিমুলঘর সড়কের মধ্যবর্তী স্থানে পাশে একটি খাল থেকে
অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের পুলিশ
ঘটনাস্থলে গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। অজ্ঞাত কোন দূরবর্তী স্হানে যুবককে হত্যা করে কে বা কারা কয়েক দিন আগে এই নির্জন স্থানে লাশ ফেলে রাখতে পারে এমন ধারণা স্থানীয়দের।ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।এখনো লাশের পরিচয় জানা যায়নি।
পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করছে।

এদিকে আজ সকালে মাধবপুর পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসা থেকে হেলাল মিয়া( ২২)নামে এক যুবকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রুস্তুুমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে।
,মাধবপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
৭২ বার পড়া হয়েছে