ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা আটক

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯। গতকাল সোমবার রাতে নগরের বালুচর এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর করা একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি নাজমা। নাজমার বাড়ি সিলেটের জালালাবাদ থানার জাহাঙ্গীরনগর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নগরের বিভিন্ন থানায় করা ৩টি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার নাজমাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
৭৪ বার পড়া হয়েছে