ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার হাওরা মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিন (৩২) ও তার ২য় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় রুহুল আমিন ও মুর্শিদা আক্তার। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।

তিনি জানান, রুহুল আমিনের ১ম স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না দতন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে