ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য চুমকির বনানীর ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ, পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব সংবাদ :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির বনানীর ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, বনানীর ফ্ল্যাটটির বাজার মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা। আর অবরুদ্ধ ব্যাংক হিসাবে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা আছে।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে