চুনারুঘাটে সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন। ২ লক্ষ টাকা জরিমানা আদায়
চুনারুঘাটে সীমানা বহির্ভূত স হবিগঞ্জের চুনারুঘাটে সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে শম্ভু কুমার দেব নামক একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকালে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ তৌফিক আনোয়ার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার রাজার বাজার বালুমহালের পার্শ্ববর্তী বাঁশতলা গুচ্ছগ্রামের নিকটবর্তী থেকে জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে সীমানা বহির্ভূত স্থান থেকে যেনো অবৈধ বালু উত্তোলন করা না হয় সে বিষয়ে উপস্থিত সকলকে কঠোরভাবে সতর্ক করে দেয়
ভ্রাম্যমান আদালত।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারীকমিশনার( ভূমি) মোঃ তৌফিক আনোয়ার।
ট্যাগস :























