ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জনতার উত্তম মধ্যেম খেল চুনারুঘাটের চিতল মখলিছ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

দেশের সাবেক প্রধানমমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায়

হবিগঞ্জের চুনারুঘাটে শেখ হাসিনাকে চিতল মাছ উপহার এবং হিরো আলমকে নোহা গাড়ী উপহার দেয়া মাওলানা মখলিছুর রহমান ( চিতল মখলিছ)কে জনতা গণধোলাই দিয়েছে। পরে প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার দুপুর ২ টায় চুনারুঘাট পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
জানা যায়, চিতল মখলিছ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় থানা গেইটে প্রকাশ্যে খালেদা জিয়াকে নিয়ে বলে খালেদা জিয়া কয়বার মরে,একেবারে মৃত্যু হইছেনি সহ বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ শুনতে পেরে তাকে পাকরাও করলে এক পর্যায়ে সে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে উত্তম মধ্যেম দিলে উপস্থিত মুরুব্বিদের উপস্থিতিতে মাওলানা মখলিছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে যুবদল নেতা সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজিত জনতা চিতল মখলিছকে আটক করে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ জানান মাওলানা মখলিছুর রহমান থানার গেইটে বসে বেগম খালেদা জিয়াকে কুরুচিপূর্ণ মন্তব্য করে তা তারা শুনতে পায়। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে উত্তম মধ্যেম দেয়। পরে মুরুব্বিদের মধ্যস্থতায় সে প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,বিষয়টি তিনি শুনতে পেরে পুলিশ পাটিয়ে ছিলেন।এর পূর্বেই বিষয়টি সমাধা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৩১ বার পড়া হয়েছে