হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার
সকাল অনুমান ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময়ে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে লিটন সরকার নিজ বাড়ী থেকে আন্দিউড়া ফসলের মাঠে যাওয়ার পথে বজ্রপাত আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মাধবপুর থানার (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যের বিষয়ে খোঁজখরব নিয়ে তাকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
ট্যাগস :









