চুনারুঘাটে গাঁজা সেবনের অভিযোগে যুবককে ৩ মাসের কারাদণ্ড
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের অভিযোগে এক ব্যাক্তিকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার এর নেতৃত্বে পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গুচ্ছ গ্রাম এরাকায় অভিযান পরিচালনা করে উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদার এর পুত্র রতন হাওলাদার (৩৫) কে আটক করা হয়।
পরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করে হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফনি ভুষন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।
ট্যাগস :



















