ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু হবে
আগামী সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন ঢাকা- সিলেট ননস্টপ ট্রেন
বিরতিহীন।
ঢাকা কমলাপুর থেকে বিমানবন্দর, শ্রীমঙ্গল, সিলেট
ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীচাপ কমাতে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে একটি নতুন বিরতিহীন ইন্টারসিটি ট্রেন চালুর অনুমোদন দিয়েছে সরকার।
তবে ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ট্রেনটি চালু হতে কিছুটা সময় লাগবে। নতুন ২০০টি মিটারগেজ কোচ ও ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের পর ট্রেনটি চালু করা হবে। বর্তমানে এই রুটে ৪ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে; টাঙ্গুয়ার এক্সপ্রেস চালু হলে তা বেড়ে ৫ জোড়া হবে।
এছাড়া ভবিষ্যতে ঢাকা-সিলেট রেলপথকে ডুয়াল গেজ/ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
জাতীয় সংসদে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য (১৫ জুলাই), এমপি ইমরান আহমেদ চৌধুরীর প্রশ্নের জবাবে এসব তথ্য জানান
ট্যাগস :



















