হবিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, হবিগঞ্জ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), হবিগঞ্জ-এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবি কর্মকর্তা, সমবায়ী, কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
পরে একটি র্যালি শহর প্রদক্ষিন করে।










