ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার!!আটক ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি কালো রঙের মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার তারেক মাহমুদ-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলী এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানে আটক ব্যক্তি হলেন মো. জুয়েল মিয়া (২৫)। তিনি চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
১ বার পড়া হয়েছে