ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

অদ্য ৩০ জুন, ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় চুনারুঘাট পৌরসভার ০১ নং ওয়ার্ডের গোগাউড়ায় জি ওয়ান বেকারিতে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

‎এসময় বেকারিটিতে বিভিন্ন ধরনের অসংগতি দেখা যায়। মোবাইল কোর্টের অভিযানে বেকারির ভেতর মানহীন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্যে বিধিবর্হিভূত লেবেলিং এর ব্যবহার করে বাজারজাতের অপরাধ উদঘাটিত হয়,
‎যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
‎জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
০ বার পড়া হয়েছে