ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি

কাজী মাহমুদুল হক সুজন:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব ড. মোঃ জিললুর রহমান।

সোমবার দুপুরে পরিদর্শনকালে ডিআইজি থানার হাজতখানা, অস্ত্রাগার, ফোর্সের মেস ও ব্যারাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি থানার অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পেশাগত দায়িত্ব পালন, জনসেবার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের এক পর্যায়ে ডিআইজি থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
নবীগঞ্জ থানা পরিদর্শনের মাধ্যমে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনগণকে আরও উন্নত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
৪০ বার পড়া হয়েছে