ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের বাহুবলে সেচ পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রবাসী পিতা-পুত্রের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে জলাশয়ে সেচ পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রবাসী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে| ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামে|
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত সুরুজ আলী পুত্র আইন উদ্দিন (৪৫) দুবাই-এর কর্মস্থল থেকে সম্প্রতি ছুটিতে দেশে আসেন| তিনি দেশে আসার পর নিজ ভিটায় আধাপাকা বসতঘরের নির্মাণ কাজ শুরু করেন| নির্মাণাধীন গৃহে পাশের একটি জলাশয় থেকে বৈদ্যতিক সেচ পাম্পের মাধ্যমে পানি ছিটানো হয়| শুক্রবার সকাল ১১টার দিকে আইন উদ্দিন উক্ত পাম্পটি পুনঃস্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন| তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে রাসেদ মিয়াও (১৮) বিদ্যুৎ স্পষ্ট হন| সাথে সাথে মুমুর্ষ অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট পিতা-পুত্রকে বাহুবল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকগণ তাদের মৃত ঘোষণা করেন|
এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার এসআই বি.এম সাদ্দাম জানান, উপজেলার তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামের আইন উদ্দিন বাড়ির একটি জলাশয়ের পানি সেচের জন্য পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন| তাকে বাঁচাতে গিয়ে তার ছেলেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়| হাসপাতালে আনার পর ডাক্তাররা তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন|

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৬ বার পড়া হয়েছে