চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান।
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলায় ৩ টি অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ তৌফিক আনোয়ার, এ অভিযান পরিচালিত করেন
অভিযানে উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজের নিকটবর্তী স্থানে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
তাছাড়া দেওরগাছ ইউনিয়নের বনগাঁও আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় বালুমহালের সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার (পিতা: মৃত সিরাজ আলী) কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কাজী মাহমুদুল হক সুজন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
তারিখ ১১/০৫/২৬

















