ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট পৌর শহরে উচ্ছেদ অভিযান শুরু, পৌরসভাকে যানযট মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে- ইউএনও

কাজী মাহমুদুল হক সুজন:

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার দুই পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ মে) সকাল ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
অভিযান চলাকালে রাস্তার পাশে স্থাপিত অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং দখলদারদের সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত মিয়া,ভুমি অফিসের নাজির মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ তৌফিক আনোয়ার বলেন, “আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ সরকারি জায়গা দখল করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান,পৌরসভাকে যানযট মুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।
এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
২৩ বার পড়া হয়েছে