ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ১০টি ব্রীজে ভয়াবহ ফাটল॥ যেকোন সময় বন্ধ হতে পারে ঢাকা সিলেট পুরাতন সড়ক

মোঃ কামরুল ইসলাম:

টানা ৩দিনের প্রবল বর্ষণ, পাহাড়ী ঢল ও চা বাগান থেকে নেমে আসা পানিতে ঢাকা-সিলেট মহাসড়কের (পুরাতন) হবিগঞ্জের চুনারুঘাট ছন্ডিছড়া ব্রীজ ফের হুমকির মুখে পড়েছে।

জরুরী ভাবে রক্ষনাবেক্ষন করা না হলে চলতি বর্ষার মৌসুমের বৃষ্টিতে যে কোন সময় তলিয়ে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে ঢাকা-সিলেট মহাসড়ক।
এছাড়া রামগঙ্গা এলাকায়সহ আরো ১০টি স্থানে ব্রীজ মারাত্মক ঝুকিপূর্ন। কোথাও মাটি সরে গিয়ে গ্যাস পাইপ লাইন বের হয়ে আছে। অতি শীঘ্রই আংশিক ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত না করলে চুনারুঘাট তেলিয়াপাড়া মাধবপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
বিক্রয়যোগ্য চা-পাতা পরিবহনে গত বছরেও ঠিক একই সময়ে ছন্ডিছড়া থেকে তেলিয়াপাড়া ৭/৮ কিলোমিটার মহাসড়কের মধ্যে ১০টি ব্রীজের একপাশ থেকে মাঠি সরে গিয়ে কোথাও কোথাও মহাসড়ক ভেঙ্গেঁ ছড়ায় তলিয়ে গিয়ে প্রায় ১ মাস যোগাযোগ বন্ধ ছিল।
সরেজমিনে গিয়ে দেখা চুনারুঘাট ঢাকা- সিলেট মহাসড়কের ছন্ডিছড়া থেকে তেলিয়াপাড়া পর্যন্ত ১০টি ব্রীজ মারাত্মক ঝুঁকিপূর্ন। অধিকাংশ অংশেই ব্রীজের একপাশ থেকে মাঠি সরে গেছে। অপরিকল্পিত ভাবে চা-বাগানের ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের ফলে ছড়ার গভীরতা বেড়ে গেছে। ফলে প্রবল বর্ষনে পাহাড়ী ঢল ও চা বাগানের পানিতে বালি মাটি সরে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী হাজারও চা-গাছ পাহাড়ী ঢলের সঙ্গেঁ তলিয়ে যাচ্ছে। ক্রমেই সংকোচিত হচ্ছে চা-বাগান। একযোগ পূর্বে চন্ডিছড়া, সাতছড়ি ছড়া, চাকলাপুঞ্জি ছড়া ও বেগমখাঁন ছড়ার প্রস্বস্থা ১০ ফুঁটের জায়গায় ৫০ ফুঁট কোথাও ৭০, কোথাও ১০০ ফুঁট, কোথাও ২০০ ফুঁটও হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিত ভাবে বালি উত্তোলনের কারণে প্রতি বছর চা বাগান ছড়ায় পানিতে তলিয়ে গিয়ে বাগান সংকোচিত হচ্ছে অপরদিকে রাস্তা মেরামতের নামে কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী আজকের পত্রিকাকে জানান, ভাঙ্গনের বিষয়টি জানার পর পরই তিনি উধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলেছেন। সড়ক ও জনপথ বিভাগ বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/dainikprohor/public_html/wp-includes/functions.php on line 5481