চা শ্রমিকদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন সংসদ সদস্য এসএম. ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদ
পানির অপর নাম জীবন। অথচ জীবনের এই অপরিহার্য চাহিদা- পানি, দীর্ঘদিন ধরে বাগানবাসীর কাছে ছিল অপ্রতুল। সেই বঞ্চিত মানুষের জীবনে স্বস্তির পরশ বয়ে আনতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সল এর সন্তান, সায়হাম নীট কম্পোজিট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং চা বাগানবাসীদের আস্থার প্রতীক আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ।
তাঁর উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলবার (২৪ ফেব্রয়ারী ২০২৬) চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের ৬ নং লাইনে ৫০টি পরিবারের জন্য স্থাপন করা হয়েছে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।
এই উদ্যোগের ফলে বাগানের অসংখ্য মানুষ নিরাপদ পানির সুবিধা পেয়ে উপকৃত হবেন- যা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ও সুস্থতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
সৈয়দ শাফকাত আহমেদ বলেন
“চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
এ ধরনের উদ্যেগ আরোও নেয়া হয়েছে বলে তিনি জানান।






















