ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টায় তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে নূরজাহান বেগম (৪৫) ও নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেয়ে নান্নু শেখ (৪৯)।

পুলিশ জানায়, তারা চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে স্থানীয় আদম ব্যাপারীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। মঙ্গলবার ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। পরে একইদিন বাল্লা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, পাসপোর্ট আইনে মামলা দায়ের করে বুধবার (২০ আগস্ট) তাদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
১১১ বার পড়া হয়েছে