ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক।

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশনের সময় তাকে আটকে দেয় পুলিশ। এরপরই তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার জুবায়ের ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভাধীন সাদিপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর ঢাকা পোস্টকে বলেন, ব্লকলিস্ট তালিকায় নাম থাকায় তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তাদের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে