ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জাপলং এ উপদেষ্টাদের উপর হামলা। নিন্দা জানিয়েছে ১৯ টি সংগঠন।

বিশেষ প্রতিনিধিঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি বহরে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দেশের ১৯টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।
রোববার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা শনিবার (১৪ জুন) সিলেটের জাফলং এলাকার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার জন্য পরিদর্শনকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের হামলা ও অবরোধের শিকার হন। হামলার সময় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাফলং এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টারা ঘোষণা দেন, এই সংবেদনশীল প্রাকৃতিক এলাকায় আর কোনো পাথর উত্তোলনের ইজারা দেওয়া হবে না। এই ঘোষণাকে স্বাগত জানায় ১৯টি সংগঠন।
তারা বলেন, জাফলং একটি প্রাকৃতিক নান্দনিকতা ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা। এই অঞ্চল রক্ষায় উপদেষ্টাদের পদক্ষেপ সময়োপযোগী এবং সাহসী। অথচ দায়িত্বপালনের সময় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর হামলা ও স্লোগানের মাধ্যমে অবরোধ সৃষ্টির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও জাতীয় স্বার্থবিরোধী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
১০৭ বার পড়া হয়েছে