ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটের কালেঙ্গায় টিলা কেটে সাবাড় করা হচ্ছে

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গায় টিলা কেটে সাবাড় করে ফেলা হচ্ছে। এতে ওই এলাকার মানুষ ঝুঁকিতে বসবাস করছেন। যে কোনো সময় টিলা ধ্বসে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার খলিল মিয়া জানান কিছু লোক রাতের আধারে ওই টিলা থেকে মাটি কাটে শুনেছেন। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন যুবক জানান এক্সেভেটরসহ বিভিন্ন মেশিন দিয়ে টিলা কেটে প্রতিদিন ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে মাটি পাচার করা হচ্ছে। এতে করে চলাচলের রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ তারা এসিল্যান্ডের দোহাই দিয়ে এসব মাটি কাটছে। কেউ বাঁধা দিলে তাদেরকে হয়রানি করা হয়। মাটি কাটার ফলে অনেকের ঘর বাড়ি ঝুঁকিতে আছে। এরপরও তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে সহকারী কমিশনের (ভুমি) মাহবুব আলম মাহবুব বলেন, পাহাড় থেকে মাটি কাটা আইনত নিষিদ্ধ। এ বিষয়ে কাউকে অনুমতি দেয়া হয় না। কেউ এমন করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
১১৯ বার পড়া হয়েছে