ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ শ্রীমঙ্গলে আসছেন শ্রম উপদেষ্টা

বিশেষ প্রতিবেদন

আজ শনিবার শ্রীমঙ্গলে আসছেন মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

সফরের অংশ হিসেবে তিনি সকালে শহরের অভিজাত হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে্ আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণ করবেন।

শ্রম অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠেয় এ কর্মশালায় শিশু শ্রমের বর্তমান পরিস্থিতি, এর প্রতিকার এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং শ্রমিক নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।

এছাড়াও, শ্রম উপদেষ্টা শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিবেন। মতবিনিময়ে শিশু শ্রম নিরসনে গণমাধ্যমের ভূমিকা, সচেতনতামূলক প্রচার এবং নীতিগত উদ্যোগ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এই সফরের মাধ্যমে শ্রীমঙ্গলে শিশু শ্রম প্রতিরোধে নতুন দিকনির্দেশনা ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
৯৭ বার পড়া হয়েছে